শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের স্মরণসভা

Coder Boss / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের স্মরণসভা

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষের জন্য কিছু করতে হলে আমাদেরকে আদর্শ জীবন গড়তে হবে। আদর্শ মানুষদের জীবনাদর্শ অনুসরণ করে নিজদের জীবন সাজাতে হবে। জীবনে কখনোই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তবেই মানুষ মনে রাখবে, শ্রদ্ধা করবে। আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সহচর, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে তাঁর নিজ বাসভবনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, অস্বচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, “জীবন পাঠ” গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের একনিষ্ঠ অনুসারী আজিজুর রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। মরহুম আজিজুর রহমানের শিক্ষা নিজের জীবনে কাজে লাগিয়ে এতদূর এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে তার মতো নিরহংকার ও সৎ জীবন গড়তে হবে। জীবনের যেকোনো সংকটে অবিচলিত থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। মন্ত্রী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগের স্মৃতিচারণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।
এর পূর্বে, মন্ত্রী সকাল ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code