শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মানের ইন্তেকাল রাজনৈতিক স্থিতিশীলতা ও সুস্থ চর্চাই এনে দিতে পারে কাঙ্ক্ষিত অগ্রগতি – ইলিয়াস হোসেন মাঝি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইলে ২০ সেপ্টেম্বর থেকে “গলুই” সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু

Coder Boss / ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

টাংগাইল জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

টাংগাইল ও জামালপুরের বিভিন্ন লোকেশনে মাসব্যাপী ২০ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখ সোমবার থেকে “গলুই” সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হতে যাচ্ছে। তবে প্রথম দিন জামালপুরের যমুনার চর এলাকা থেকে এ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে। এস. এ. হক অলিক’র পরিচালনায় খোরশেদ আলম খসরু প্রযোজিত প্রথমবারের মতো অনুদানের “গলুই” সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পূজা চেরী, শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় আসতে পারতো যদি সবকিছু ঠিক থাকতো। এস. এ. হক অলিক বলেছিলেন, আমাদের টানা শুটের পরিকল্পনা আছে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। এ সিনেমা শুট করতে প্রায় ৩৫ থেকে ৪০ দিন সময় লাগবে। অভিনয় শিল্পীরা আসা – যাওয়ার মধ্যে থাকবেন, যার যখন শুট, তখন তিনি যোগ দেবেন, তবে শাকিব খান ছাড়া এ সিনেমা অন্য শিল্পীদের নাম এখনই প্রকাশ করতে চান না এই নির্মাতা। সিনেমাটিতে কারা অভিনয় করছেন, সেটি মহরত অনুষ্ঠানেই জানাতে চাই, সেটি শুট শুরুর কয়েক দিন আগে ঢাকায় করা হবে বলে এস. এ. হক অলিক সাংবাদিকদের মাঝে এমন কথা ব্যাক্ত করেছিলেন। নৌকা চালানোর জন্য যে গলুই লাগে তা থেকে চিন্তা – ধারা করেই এ সিনেমার নাম ‘‘গলুই” রাখা হয়েছে। এছাড়াও নৌকা বাইচ, মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠবে ‘‘গলুই’’ সিনেমায়। সিনেমাটিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার সময়ের সেরা নায়ক শাকিব খান। প্রযোজক সূত্রে জানা যায় যে, এ সিনেমা ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে। প্রসঙ্গক্রমে, শাকিব খান এবং পূজা চেরী ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করতে যাচ্ছেন ফজলুর রহমান বাবু ও আজিজুল হাকিম, বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন, হাবিব ওয়াহিদ ও কুমার বিশ্বজিৎ সহ আরও অনেকে। এস. এ. হক অলিক একাধারে নাটক, সিনেমা নির্মান করেন। অলিক পরিচালিত ‘‘হৃদয়ের কথা’’ “আকাশ ছোঁয়া ভালোবাসা’’ সিনেমা দুটি প্রিয় দর্শক মন কেড়েছে, অলিক এর পূর্বে সুপার স্টার শাকিব খানকে নিয়ে ‘’আরো ভালোবাসবো তোমায়’’ নামের একটি সিনেমা নির্মান করেছিলেন, যা ২০১৫ সালে মুক্তি পেয়েছিলো।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code