শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ইন্টারনেট সেবা বন্ধ।

Coder Boss / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি,ফোরজি ইন্টারনেট ও টুজি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের সবগুলো অপারেটরের গ্রাহকরাই এ সমস্যার মধ্যে পড়েছেন বলে জানা গেছে।

এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে দেশে সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।তবে বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

মোবাইল অপারেটরের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। এতে জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে না পারার অভিযোগ করছেন ব্যবহারকারীরা।

Manual2 Ad Code

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার শেষ রাত ০৩ঃ৪৫ মিনিট থেকেই মুঠোফোনে ইন্টারনেট সংযোগ কাজ করছে না।

Manual3 Ad Code

শুরুতে বৃহস্পতিবার(১৪ অক্টোবর) মধ্যরাত থেকে কুমিল্লা সহ দেশের ৬ জেলায় ইন্টারনেট সেবা পেতে সমস্যা দেখা দেয়। পরে শুক্রবার ভোর থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা।

Manual1 Ad Code

এমন একজন ইন্টারনেট ব্যবহারকারী বাহুবল এর মেডিকেল রোড এর ব্যবসায়ী জুবাহিদ মিয়া সিলেট নিউজ24’কে বলেন,” আমার বাড়ীর ও গ্রামের পরিচিত,আত্মীয় স্বজন,ভাই-বন্ধু সবাই বিদেশে থাকেন।উনাদের সাথে যোগাযোগ রাখি সপ্তাহের শুক্রবার দিনটায়।কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে ডাটা অন করার পর দেখলাম ইন্টারনেট সংযোগ নাই। খুবই সমস্যায় আছি।প্রচন্ড বিরক্তিকর অবস্থায় পড়েছি “।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code