শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সবুজ সিলেটের সম্পাদকসহ ৩ সাংবাদিকের উপর মামলার প্রতিবাদে বালাগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

Coder Boss / ৬৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

বালাগঞ্জঃ দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ সিলেটের তিন সাংবাদিকের উপর উদ্দেশ্য প্রণোদিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
সোমবার ( ২৫ অক্টোবর) বিকেল ৪টায় বালাগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক সহ তিন সাংবাদিকের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা গণতন্ত্র সু রক্ষায় কন্ঠ রোধক সংবিধানের সাথে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা (কালো) আইন বাতিলের দাবী জানান।
মানববন্ধন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন
সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আবুল হোসেন ইমন শাহ্, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, কোষাধ্যক্ষ এসএম হেলাল, সদস্য আবুল কাসেম অফিক, তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন।
এছাড়াও সাংবাদিকদের মামলা থেকে অব্যাহতি দানে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেন আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, সাইস্তা মিয়া,বালাগঞ্জ সনাতন সংঘের সাধারণ সম্পাদক রিপন কান্ত দাস, শ্রমিক নেতা মো. বুধু মিয়া, বাবুল মিয়া, ইমরান আহমদ, নাইম আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code