শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইলে শাশুড়ি, প্রেমিক ও প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার, আহত ১

Coder Boss / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

মশিউর রহমান, টাংগাইল:

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী জয়েন উদ্দিনের বাড়িতে ৩০ অক্টোবর, ২০২১ ইং তারিখ শনিবার সকালে শাশুড়ি, প্রেমিক সহ প্রবাসী স্ত্রীর লাশ ও এক শিশু পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হচ্ছেন- প্রবাসী জয়েন উদ্দিনের মা জমিলা বেগম (৬০), স্ত্রী সুমি বেগম (২৫) ও সুমির পরকীয়া প্রেমিক শাহ জামাল (৩০)। প্রবাসীর শিশুপুত্র সাফি (৪)-কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে ওকে ঢাকাতে প্রেরণ করা হয়েছে। তথ্যসূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার কাশতলা দক্ষিণ পাড়া সুতার বাড়ির জিন্নত আলীর মেয়ে তথা প্রবাসী স্ত্রী সুমি বেগমের সাথে কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে শাহ জামালের পরকীয়া ছিলো। পরকীয়ার জেরে তাদেরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে দিগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বিষয়টি নিশ্চিৎ করে সাংবাদিকদের এ কথা জানান। এলাকাবাসী সাংবাদিকদের জানিয়েছেন, সুমি ও শাহ জামালের লাশ প্রবাসী জয়েন উদ্দিনের বসত ঘরের বিছানার ওপর এবং জমিলা খাতুনের লাশটি ঘরের মেঝেতে পড়েছিলো যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। এমনটা হত না যদি আমার সুমী আমার কাছে থাকতো, এই সবকিছুর জন্য সুমীর বাবা দায়ী এরকম কথা তিন জনের লাশ উদ্ধার হওয়া বসত ঘরের দেওয়ালে নিহতদের রক্ত দিয়ে লেখা (চিরকুট) তা প্রমাণ করে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, প্রেম ও পরকীয়া বা ত্রিমুখী পরকীয়া সংক্রান্ত কোনো ঘটনা থেকে এই চাঞ্চল্যকর ঘটনার অবতারণা হয়েছে। আরোও জানা যায়, গৃহবধূ সুমি বেগমের সাথে কালিহাতীর সাতুটিয়ার শাহ জামালের পরকীয়া ছিলো ইতোপূর্বে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে কিছুদিন আত্মগোপনে থাকার পর তাদেরকে ফিরিয়ে এনে সুমি বেগমকে তার স্বামী জয়েন উদ্দিনের কাছে এনে দেওয়া হয়। এরকম চাঞ্চল্যকর ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ, র‌্যাব, পিবিআই ও সিআইডি, ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি কে বা কারা, কখন ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পরকীয়ার জেরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ তিনটি উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম এবং টাংগাইল জেলার নবাগতো পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার সাংবাদিকদের এ কথা জানান।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code