শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রী প্রেস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ‘রোজিনা’ ও ‘বোরহান’ ।

Coder Boss / ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

মুক্ত সাংবাদিকতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে লড়াই করা সাংবাদিকদের প্রতিবছর এ পুরস্কার দেয় ফ্রি প্রেস আনলিমিটেড। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা, যিনি এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন।
নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ফ্রি প্রেস আনলিমিটেড মঙ্গলবার(০২ নভেম্বর ২০২১) এ বছরের ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ ঘোষণা করে। রোজিনা এ পুরস্কার পেয়েছেন ‘মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট’ শ্রেণিতে। এছাড়া ভারতীয় সাংবাদিক ভাট বুরহান বছরের ‘সেরা নবাগত সাংবাদিক’ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন।

দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন বুরহান। কিন্তু বাংলাদেশ পুলিশ পাসপোর্ট জব্দ করে রাখায় সশরীরে উপস্থিত হয়ে পুরস্কারটি নিতে পারেননি রোজিনা ইসলাম। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের হাত থেকে রোজিনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মো. মনিরুল ইসলাম।

এ বছর ‘মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট’ শ্রেণিতে বাংলাদেশের রোজিনা ইসলামকে পুরস্কৃত করার ব্যাখ্যায় ফ্রি প্রেস আনলিমিটেড বলেছে, “তিনি তার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম প্রকাশ্যে এনেছেন এবং এখন তাকে নিজের দেশে বিচার আর দুর্বিপাকের মুখোমুখি হতে হচ্ছে।আমরা দেখেছি,মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন প্রচণ্ড চাপের মুখোমুখি। এ অবস্থায় বিশ্বব্যাপী সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে যে অদম্য সাহস আর নিষ্ঠা দেখিয়েছেন, তাতে আমরা মুগ্ধ।”

Manual7 Ad Code

চলতিবছর ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখার পর রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়। সরকারি ‘নথি চুরির চেষ্টার’ অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয় তার বিরুদ্ধে। এনিয়ে সাংবাদিকদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ছয় দিন পর জামিনে মুক্তি পান তিনি।

Manual5 Ad Code

‘সবচেয়ে দৃঢ়প্রত্যয়ী সংবাদকর্মী’র ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন রোজিনা। করোনাভাইরাস মহামারির সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির খবর প্রকাশের জন্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয় তাকে। খবর সংগ্রহের সময় প্রশাসনিক হয়রানির শিকারও হয়েছিলেন রোজিনা, বেশ কিছুদিন ছিলেন কারাবন্দি। আর কাশ্মিরি সাংবাদিক ভাট বুরহানকে পুরস্কার দেয়া হয় ‘বছরের সেরা নবাগত’ ক্যাটাগরিতে।

Manual6 Ad Code

‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ এর জুরি বোর্ড থেকে বলা হয়েছে, “মহামারীর এই সংকটের সময়ে অনিয়মের তথ্য প্রকাশ্যে আনতে সাংবাদিকদের যে লড়াই,তার সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। সেই সঙ্গে রোজিনা ইসলামের উপর হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code