শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় বাবার পর মা এরপর মেয়ে চেয়ারম্যান হয়ে বাজিমাত

Coder Boss / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual8 Ad Code

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ
নির্বাচনে বাবার পরে মা এরপর মেয়ে সাফিয়া পারভীন জাতীয় পার্টির লাঙ্গল
প্রতীক নিয়ে বাজিমাত করেছেন। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৩ ভোট বেশী পেয়ে তিনি জয়লাভ করেন। এই
ইউনিয়নে টানা তিন বার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রথমে জিতেন
বাবা মোশারফ হোসেন, এরপর মা আকলিমা খাতুন (মোশারফের স্ত্রী) ও তৃতীয় বার
জিতলেন মেয়ে সাফিয়া পারভীন।
ইউনিয়নটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে
রবিউল্লাহ্ বাহার ও নৌকা প্রতীক নিয়ে লড়েন শ্যামলী রানী অধিকারী।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কৃষ্ণনগর ইউনিয়ন
প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইউনিয়নটিতে নৌকা
প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৮৫ ভোট, লাঙল প্রতীকের প্রার্থী ৭২৩৮ ভোট ও
ঘোড়া প্রতীক পেয়েছেন ৬৮৭৫ ভোট। বেসরকারিভাবে লাঙল প্রতিকের
প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থীর থেকে
৩৬৩ ভোট বেশী পেয়ে জয়লাভ করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এই
প্রার্থী।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাফিয়া পারভীনের বাবা জাতীয়
পার্টির নেতা মোশাররফ হোসেন। ২০১৮ সালে ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে
কৃষ্ণনগর বাজারে যুবলীগ কার্যালয়ের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর
১৫ সেপ্টেম্বর হত্যাকারী যুবলীগ নেতা আব্দুল জলিল গাইনকে পুলিশের কাছ থেকে
ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে গ্রামবাসী। এরপর ২০১৯ সালের ২৮
ফেব্রুয়ারি ইউনিয়নটির উপ-নির্বাচনে লাঙ্গল প্রতিকে জয়লাভ করেন নিহত
মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী। সর্বশেষ ২০২১ সালের ২৮
নভেম্বরের নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে
জয়ী হলেন মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code