শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা

Coder Boss / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual2 Ad Code

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটি করেছেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. এখলেছার আলী বাচ্চু। বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়েছেন।
মামলার বাদি এ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান। বিএনপির একজন কর্মী হিসেবে তার বক্তব্য আমাদেরকে মানসিকভাবে তীব্র আঘাত করেছে। তাই ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩(ক),৫০৫ (ক) ও ৫০৯ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
মামলার আইনজীবী এড. আব্দুল মজিদ জানান, পেনাল কোডের কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার সাক্ষী জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম সেলিম জানান, মেধাবী আইনজীবী ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে ডা. মুরাদ হাসান যে আপত্তিকর মন্তব্য করেছেন,সেটি দু:খজনক। আমরা আদালতে তার বিচার চেয়েছি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code