শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এমপি হাবিবের বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম, উত্তাল জগন্নাথপুর

Coder Boss / ৬৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :

Manual8 Ad Code

সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে ফেসবুক লাইভে কটাক্ষ করার প্রতিবাদে জগন্নাথপুরে বিশাল মানবব্ন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (আজ ৩০ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আকমল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবি এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আওয়ামীলীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ফেয়ার ফেইস এর সমন্বয়ক শামীম আহমেদ, ছাত্রদল নেতা মামুন আহমেদ।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি- সাংবাদিক অমিত দেব, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বাংলাটিভি প্রতিনিধি গোবিন্দ দেব, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খাঁন, সহ সভাপতি ইকবাল হোসাইন, সাংবাদিক রনি মিয়া, যুবলীগ নেতা সাফরোজ ইসলাম রুনু প্রমুখ।
বক্তারা বলেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে ফেসবুক লাইভে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশ বিদেশে অবস্থানরত জগন্নাথপুর উপজেলাবাসীর হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে! এ ধরনের বক্তব্য কখনো মেনে নেয়া যায়না। তার দেয়া বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা অভিলম্বে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্যও আহবান জানান।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code