বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন,‘বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে খ্যাত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের ৫১৯টি থানায় ৫২০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন প্রতিটি ঘর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ০৯টি থানায় ০৯টি গৃহহীন পরিবারকে ০৯টি ঘর উপহার দেয়া হয়। গত ১০ এপ্রিল তারিখে বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
ছিন্নমূল,দরিদ্র,অসহায়দের মুখে হাসি ফুটাতে (ডিআইজি) সিলেট রেঞ্জ কর্তৃক বাহুবল থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর, সুবিধাভূগীর ভবিষ্যত জীবিকা নির্বাহের জন্য হাঁস-মুরগী বিতরণ এবং শতাধিক দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ১লা মে রোজ রবিবার হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস.এম মুরাদ আলী মহোদয়ের সভাপতিত্বে সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয় আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও কাগজপত্র হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ০৬নং মিরপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সুবিধাভোগী সিমু আক্তার (৩৭), পিতা-আব্দুল মতিন এর নিকট হস্তান্তর করেন। এ সময় তিনি সুবিধাভোগীর হাতে ভবিষ্যতে জীবিকা নির্বাহের জন্য কিছু হাঁস-মুরগী ও ঈদ উপহার তুলে দেন। তাছাড়াও ডিআইজি,সিলেট রেঞ্জ মহোদয় শতাধিক দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন। এ সময় তিনি বৃক্ষরোপন অভিযানেও অংশগ্রহণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব নূরুল ইসলাম,পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়,সিলেট এর জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (ইন্টেঃ এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শৈলেন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জন দে, সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব আবুল খয়ের, অফিসার ইনচার্জ, বাহুবল মডেল থানা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ও এলাকার গণ্যমান্য,হবিগঞ্জ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।