শিরোনাম
বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে হামলায় নিহত হলেন আওয়ামী লীগ নেতা গয়াছ উদ্দিন!

Coder Boss / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual5 Ad Code

রাজা মিয়া সিলেটঃ

সিলেটের বিশ্বনাথে বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা শেখ মো. গয়াছ উদ্দিন (৬২) নিহত হয়েছেন। তিনি হামলায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৩ জুন) সকালে মারা যান।উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নিহত শেখ মো. গয়াছ উদ্দিন স্থানীয় বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর পুত্র।
জানা গেছে, বরুণী গ্রামের ঈদগাহের উন্নয়ন কাজসহ গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বরুণী গ্রামের মৃত জমির আলী উরফে জমরুশের পুত্র মাসুক মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছিল শেখ মো. গয়াছ উদ্দিনের। আর ওই পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ মে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পীরের বাজার থেকে বাড়িতে পাওয়ার পথে প্রতিপক্ষের লোকজনদের হামলায় আহত হন শেখ মো. গয়াছ উদ্দিন। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।

Manual1 Ad Code

হামলার ঘটনায় নিহত শেখ মো. গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ (২২) বাদী হয়ে প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্তদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code