শিরোনাম
বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট মহানগর যুবদলের উসমান গনি ও ডালিম চৌধুরীকে বহিস্কার

Coder Boss / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Manual5 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিবের পর এবার সিলেট মহানগর যুবদলের সদস্য উসমান গনি ও সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরীকে সংঘঠন থেকে বহিস্কার করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট মহানগর যুবদলের সদস্য উসমান গনিকে বুধবার ৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গত (১৮ মে) বুধবার সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম চৌধুরীকে সংঘঠন থেকে বহিস্কার করা হয়। গণমাধ্যমে পাঠানে এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশ এর বিষয়টি নিশ্চিত করেন।

Manual1 Ad Code

এরআগে গত (৯ মে) মঙ্গলবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিবকে সংঘঠন থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মো. মােস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমােদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাে. রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

পৃথক এই তিনটি বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যদিও হামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ও ইন্ধন ছিল সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের শীর্ষ কয়েকজন নেতা কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

সিলেট বিএনপির একটি সূত্র জানিয়েছে, হামলাকারীদের পৃষ্টপোষক বলে পরিচিত বিএনপি চেয়ারপার্সনের সিলেটি এক উপদেষ্ঠা তাদের বাঁচাতে রক্ষাকবজ হিসেবে কাজ করেছেন।

বিষয়টি নিয়ে সিলেট বিএনপি ও এর অঙ্গ, সহযোগি সংগঠনে শীর্ষস্থানীয় নেতারা নিশ্চুপ থাকলেও সাধারণ নেতাকর্মীরা বিএনপির শীর্ষ সারির নেতার ওপর অপমানজনক হামলার বিষয়টি মেনে নিতে পারছে না।

তাদের মতে, আগামীদিনে যারাই বিএনপি চেয়ারপার্সনের আলোচিত ওই উপদেষ্ঠার বিরুদ্ধাচরণ করবেন-এমদাদ চৌধুরীর মতো তারাও একই ধরণের পরিণতির শিকার হতে পারেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২৭ মার্চ রাতে সিলেট নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালি পংকির বাসায় মহানগর বিএনপির ইফতার আয়োজন ও প্রধান অতিথি কাকে রাখা যায়-তা নিয়ে সভা চলছিল। এসময় সভাকক্ষেই স্বেচ্ছাসেবক দলের একপক্ষের হাতে নির্যাতিত ও লাঞ্ছিত হন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। আম্বরখানা ও চৌখিদেখি এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের একদল নেতাকর্মী সভাকক্ষে ঢুকে এমদাদ হোসেন চৌধুরীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং তাকে টেনে হিঁচড়ে বাইরের একটি ঘরের এনে মারধরও করে। এতে এমদাদ চৌধুরী আহত হন।

মারধরের পর রাতেই এমদাদ হোসেন চৌধুরীর বাসায় ছুটে যান হামলাকারীদের নেতা খন্দকার আবদুল মুক্তাদির। সঙ্গে ছিলেন সিলেটে অবস্থানরত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা গিয়ে এমদাদ হোসেন চৌধুরীকে সান্ত্বনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code