শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে তীব্র তাপদহন;বাড়ছে নানাবিধ রোগ।

সত্যজিৎ দাস / ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দুদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন,চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। তবে গড় তাপমাত্রা এলাকাভেদে ৩৫-৩৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এ কারণে দেশজুড়ে ভ্যাপসা গরমের অনুভূতি রয়েছে।

তিনি বলেন,‘দক্ষিণাঞ্চলে ঘনঘন বৃষ্টিপাত হচ্ছে; তাই সেদিকে ভ্যাপসা গরমের মাত্রা কম। কিন্তু উত্তরাঞ্চলে গরমের অনুভূতি তীব্র। এ অবস্থা আরও অন্তত দুই থেকে তিনদিন থাকবে বলে আমরা মনে করছি।’ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

তথ্যানুযায়ী খুলনা,বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়,ঢাকা,ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহীর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা,ময়মনসিংহ, খুলনা,বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এদিকে সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন এলাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাসপাতাল গুলোতে জ্বর,ডায়েরিয়া সহ পেটের নানা সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন অধিকাংশরাই,এর মধ্যে ভাইরাস জনিত জ্বরের রোগীই বেশি।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,ঢাকা, পাবনা,টাঙ্গাইল,ফরিদপুর,মাদারীপুর,যশোর, কুষ্টিয়া,খুলনা,বরিশাল,পটুয়াখালী,নোয়াখালী, কুমিল্লা,চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Manual8 Ad Code

এ সময় রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে,তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার(১২ জুলাই) সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস,আগেরবদিন সোমবার ৩৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এদিকে রোববার (১০ জুলাই) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code