শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জের হাওরে প্রথম ‘ফ্লোটিং হাউস'(ভাসমান ঘর)।

সত্যজিৎ দাস / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে বেশিরভাগ মানুষের বসবাস হাওর অঞ্চলে। অতিবৃষ্টি ও চেরাপুঞ্জির পাহাড়ি ঢলে যখন ভয়াবহ রুপ নেয় হাওরগুলো,তখন মহাবিপদে পড়ে যান হাওরে বসবাসরত হতদরিদ্র-অসহায় মৎসজীবি ও কৃষকেরা। বন্যার ক্ষতি থেকে এসব মানুষদের বাঁচাতে সুনামগঞ্জে বিকল্প ভাসমান ঘরের পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে প্রশাসন। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভাসমান ঘর নির্মাণের প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual5 Ad Code

সাম্প্রতিক বন্যায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর, দক্ষিণ বাদাঘাট ও পলাশ ইউনিয়নের নিম্নাঞ্চলের শতভাগ ঘরবাড়ি প্লাবিত হয়। সরকারিভাবে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল,দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়,জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত ৭১৭ টি পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন এবং বেসরকারি উদ্যোগে ৭৩ টি পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের প্যারীনগর গ্রামের ভূমিহীন কৃষক সমীর দাশকে ঘরের চাবি হস্তান্তর করেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদি-উর-রহিম জাদিদ।ইউএনও সাদি-উর-রহিম বলেন,’ গত ০৪ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তালুত স্যার বন্যায় ক্ষয়ক্ষতি হতে রক্ষার্থে ভাসমান ঘরের প্রয়োজনীয়তা ও আইডিয়া দিলে বেসরকারিভাবে কিছু ফান্ড কালেকশন করার পর,প্যারিনগরে অবস্থিত পূর্নাঙ্গ ক্ষতিগ্রস্ত জনাব সমীর দাসের ঘর পরিদর্শন করি এবং ভাসমান ঘর স্থাপনের স্থান নির্ধারণ করি।

পরবর্তীতে হাওর বিলাসের সামনে স্থাপিত ভাসমান হাওর ভিউ ক্যাফের আদলে প্লাটফর্ম তৈরি করে স্থানীয় মিস্ত্রি নজরুল ও আমার সহকর্মীদের সহযোগিতায় মাত্র ১৪ দিনে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়। সমীর দাসকে ২ টি শোবার ঘর ও ১টি রান্নাঘর বিশিষ্ট ঘরটি হস্তান্তর করা হয়। ঐদিকে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য অন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ‘।

Manual3 Ad Code

তিনি আরও বলেন,’ বন্যায় পানি বৃদ্ধি হলে ঘরটির প্লাটফর্মও সমানুপাতিকভাবে উঁচুতে উঠবে। সুনামগঞ্জ জেলায় হাওরে যাদের ঘর অবস্থিত এবং যারা অন্যত্র স্থানান্তরিত হতে ইচ্ছুক নয়,তাদের জন্য এরকম ঘর স্থাপন অনুকরণীয় হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে ফিশিং উপযোগী স্থানে এরকম “ফ্লোটিং ভিলেজ” কনসেপ্ট চালু রয়েছে।

যেহেতু সুনামগঞ্জের হাওর অঞ্চলে লোকজন ছোট ছোট ঘরবাড়ি নির্মাণ করে জীবনযাপন করেন। বন্যা এলে তারা সমস্যায় পড়েন। বর্ষা মৌসুমে এ অঞ্চলের ক্ষয়ক্ষতি এড়াতে পরীক্ষামূলকভাবে আপাতত একটি ভাসমান ঘর নির্মাণ করা হয়েছে। ঘরটি টেকসই ও পরিবেশসম্মত হলে ভবিষ্যতে ভাসমান ঘর নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হবে ‘।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code