শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় আজও বৃষ্টিপাত অব্যাহত, উপকুলের ৩৫টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিতে

শেখ আবুমুছা / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

 সাতক্ষীরা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে সাতক্ষীরায় আজও সকাল থেকে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা চার দিনের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

Manual3 Ad Code

এদিকে, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী ও বুড়িগোলিনী ইউনিয়নের দাতিনাখালী বেঁড়িবাধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। আতংকে রয়েছে উপকুল বাসী। উপকুলীয় এলাকার ৩৫ টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার জরাজীর্ণ বেঁড়িবাধ ঝুকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে পানিতে ভেসে গেছে উপকুলীয় এলাকার শত শত বিঘা মৎস্য ঘের। পানিতে নিমজ্জিত জেলার নিন্মাঞ্চল।

Manual2 Ad Code

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২-১ দিন আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরো জানান,গত ২৪ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবুল খায়ের জানান, পানি উন্নয়ন বোর্ডের তুটি বিভাগের আওতায় মোট ৮০০ কিলোমিটার বেড়িবাধে মধ্যে ৩৫ টি পয়েন্টে উপকূল রক্ষা বেঁড়িবাধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার অনেক জায়গায় চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code