শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে ব্রীজ ভেঙে যোগাযোগ বন্ধ

হাবিবুর রহমান খান / ৭৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি বেইলি ব্রীজে বালুবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ।জুড়ীতে ব্রীজ ভেঙে যোগাযোগ বন্ধ

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে বালুবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।

Manual5 Ad Code

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর এলাকায় স্মরণরায় খালের ওপর পুরোনো সেতু ভেঙে সেখানে প্রায় ৩৮ মিটার দীর্ঘ একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে। আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড নামের নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। এ জন্য সম্প্রতি পুরোনো ব্রীজটির পাশে একটি বিকল্প বেইলি সেতু নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই ব্রীজটি ভেঙে গেছে।

Manual1 Ad Code

সরজমিনে দুপুরে গিয়ে দেখা যায়, ব্রীজের মাঝখানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটকে আছে। ব্রীজটিতে মোট ২৮টি পাটাতন বসানো। রড দিয়ে একটির সঙ্গে আরেকটি হালকা ঝালাই দেওয়া। বেশির ভাগের ঝালাই ছুটে গেছে। সেতু ভেঙে পড়ায় লোকজন একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন। তবে দুর্ঘটনা ঠেকাতে স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমে পথচারীদের চলাচলে সহযোগিতা করছেন।

Manual7 Ad Code

সওজ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে ব্রীজটি মেরামত করা হবে। তবে এ কাজে সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code