শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় রাইফেল,৭ রাউন্ড গুলি ও রামদাসহ তিন ডাকাত গ্রেফতার

শেখ আবুমুছা / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

Manual2 Ad Code

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, একাধিক ধারালো রামদাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহর নের্তৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই হুমায়ুন কবির সহ পুলিশের একটি দল উপজেলার দেবীশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, নোড়ারচকের ওমর আলী গাজীর ছেলে শরিফুল গাজী (৩৫), খলিশাখালির মৃত আবু বকরের ছেলে কামরুল গাজী (৫০) এবং ভাঙ্গানমারির মৃত আনছার আলীর ছেলে মুরশিদ আলী সরদার (৫০)। এসময় ঘটনাস্থল থেকে একটি রাইফেল, সাত রাউন্ড গুলি, ধারালো রামদা, চাইনিজ কুড়াল ও লাঠিসহ ডাকাতিতে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নোড়ারচকের মৃত আকরাম গাজীর ছেলে মুজাহিদ (২৭), নাংলা’র আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু (৪০), একই গ্রামের মৃত কালু হাজীর ছেলে আব্দুল গফুর ওরফে গফুর মাস্তান (৫৭), বাবুরাবাদের রুহুল আমিনের ছেলে আকরাম হোসেন ওরফে দূর্ধর্ষ আকরাম ডাকাত (৪৭) সহ সংঘবদ্ধ এ ডাকাত দলের আরও ৫/৬ জন অস্ত্রধারী। এঘটনায় গ্রেফতারকৃত তিন ডাকাতসহ ৬ জনকে এজাহার নামীয় এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে ডাকাতি ও অস্ত্র আইনে দেবহাটা থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে উপজেলার জনৈক ইসমাইল হোসেনের কাছ থেকে এসব অস্ত্র নিয়ে সংঘবদ্ধ এ ডাকাত দলটি বিভিন্ন এলাকায় ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, সংঘবদ্ধ এ অস্ত্রধারি ডাকাত চক্রটির আবাসস্থল মূলত খলিশাখালি জনপদ। গেল বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে মুহুর্মহু গুলি ও বোমা বর্ষনের মধ্যদিয়ে খলিশাখালি নামক ১৩শ বিঘা ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডিয় জমি জবরদখলে নেয় কয়েক’শ ভূমিদস্যু, ডাকাত এবং সন্ত্রাসীরা। এরপর থেকে ওই জনপদকে তারা অপরাধ কর্মকান্ডের আঁখড়া করে তুলেছিল। এসব সন্ত্রাসীরা দিনের বেলায় খলিশাখালিতে আত্মগোপনে থাকতো এবং রাত নামলেই এলাকায় ডাকাতিসহ দস্যুতা করে বেড়াতো। ভূমিদস্যু, ডাকাত, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code