শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কমলগঞ্জে উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমি ভবন।

Special Correspondent / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরের জোড়ামণ্ডপে মঙ্গলবার(০৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে ১৮০ তম মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলা। এই শুভদিনে শুভ উদ্বোধন হবে কমলগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত মণিপুরী ললিতকলা একাডেমি ভবন।

Manual1 Ad Code

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে সাড়ে তিনটায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন,গেস্ট হাউজ ও ডরমিটরি ভবন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Manual1 Ad Code

স্থানীয় সাংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে গড়ে ওঠা মণিপুরী ললিতকলা একাডেমির নবনির্মিত নান্দনিক ভবনের কাজ সমাপ্ত শেষে দীর্ঘ প্রতীক্ষায় নতুন ভবন ব্যবহারের জন্য অধীর আগ্রহে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

Manual5 Ad Code

মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন,নতুন ভবনের কার্যক্রম পুরোদমে শুরু হলে এ এলাকার শিল্প-সংস্কৃতি চর্চা আরো গতিশীল হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চার তলা বিশিষ্ট মণিপুরি ললিতকলা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর।

মণিপুরি ললিতকলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রকল্প সম্পর্কে অবহিত করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো: শামীম খান। এছাড়াও এতে মৌলভীবাজার সাংস্কৃতিকাঙ্গনের সকলে উপস্থিত থাকবেন।

Manual7 Ad Code

 

সিলেট নিউজ/সাংস্কৃতিক/জাতীয়/এসডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code