শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্ঘটনায় খাদে পতিত বাসযাত্রীর ৯৯৯ ফোনকলে ১২ যাত্রী জীবিত উদ্ধার।

Special Correspondent / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual3 Ad Code

৯ নভেম্বর ২০২২ বুধবার ভোর সাড়ে তিনটা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের নিকট থেকে ঢাকা থেকে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহনের হাসান একজন বাস যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের বাসটির সাথে ঢাকা মুখী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তিনি আহতাবস্থায় কোনো রকমে বাস থেকে বের হয়ে এসেছেন,বাসের ভেতর অনেক যাত্রী আটকা পড়েছে। সাহায্যের জন্য অন্যান্য অনেক গাড়িকে সংকেত দিলেও কেউ থামেনি। কলার জানান তিনি একজন সৈনিক,তিনি দ্রুত উদ্ধার সহায়তার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

Manual2 Ad Code

৯৯৯ কলটেকার কনষ্টেবল নয়ন চৌধুরী কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল নয়ন তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেনী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং ফেনী ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল এবং পুলিশ ডিসপাচার এসআই মিরাজ উদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

Manual5 Ad Code

৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং মহিপাল হাইওয়ে থানার পুলিশ দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং জীবিত অবস্থায় ১২ জন যাত্রীকে উদ্ধার করে। দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলে নিহত হয়। আহত এবং নিহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনাস্থলে ঢাকামুখী সড়কে মেরামত কাজের জন্য বন্ধ ছিলো বিধায় চট্টগ্রাম মুখী সড়ক দিয়ে উভয় মুখী গাড়ি চলাচল করছিল।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ পরিদর্শক
গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন,জাতীয় জরুরি সেবা ৯৯৯ যে কোন প্রান্তে চব্বিশ ঘন্টা নাগরিকের জরুরী মুহুর্তে ও প্রয়োজনে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্ব্যুল্যান্স সেবা প্রদানে বদ্ধপরিকর।

 

জাতীয়/সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code