শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম: প্রতিবাদে মানববন্ধন

Coder Boss / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

Manual1 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে ব্যবসায়ী প্রশান্ত সরকারকে (২৬) প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

উপজেলা সদর বাজার ব্যবসায়ী বণিক সমিতি ও পশ্চিম সাচাইল লোকজনের আয়োজনে রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে
উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সদর বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুুুুবলীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, তাড়াইল উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার, ব্যবসায়ী শরীফুল মাহমুদ শোয়েব, ছাত্রলীগ নেতা ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির ভুঁইয়া, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকিসহ ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশ্যে এভাবে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে বুঝা যায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা হামলাকারীকে অতিদ্রুত
গ্রেফতার করে সুষ্ঠ বিচার দাবী করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বুুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সাচাইল গ্রামের সদর বাজার ব্যবসায়ী প্রশান্ত সরকারকে নিজের মনোহারীর দোকানের ভিতর পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে মামুন ভূঞা নামের আরেক ব্যবসায়ী। অভিযুক্ত মামুন ভূঞাসহ আরো তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেছেন আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার। এদিকে আহত প্রশান্ত সরকারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক।

Manual5 Ad Code

গুরুতর আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

Manual4 Ad Code

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি এবং আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার বাদী হয়ে
৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code