শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট গ্যাস ফিল্ডস’র সিবিএ নির্বাচন সম্পন্ন- হারুন-সোবহানের নেতৃত্বাধীন সংঠন কর্মচারী লীগের জয়

Coder Boss / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

জৈন্তাপুর থেকে  নিজস্ব সংবাদদাতাঃ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর সিবিএ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ এর আওতা ভুক্ত হারুন- সোবহানের নেতৃত্বাধীন সংঠন কর্মচারী লীগ ( রেজিঃনং ১৮৮৯) বর্তমান সিবিএ, কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-১১০৬) কে হারিয়ে বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করেছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোম্পানির ৫টি অফিসে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে কর্মচারী লীগের প্রতীক ছিল চেয়ার এবং কর্মচারী ইউনিয়নের প্রতীক ছাতা।

Manual5 Ad Code

ভোটের ফলাফলে জানা যায় সিলেট গ্যাস ফিল্ডস এর ঢাকা লিয়াজো অফিসে ৪ টি কর্মচারী লীগ ও ৩ টি কর্মচারী ইউনিয়ন, বিয়ানী বাজার ফিল্ডে কর্মচারী লীগ ৬ টি ও কর্মচারী ইউনিয়ন ৮ টি, রশিদপুর ফিল্ডে কর্মচারী লীগ ২৭ টি ও কর্মচারী ইউনিয়ন ২৩ টি, কৈলাশ টিলা ফিল্ডে কর্মচারী লীগ ২৩ টি ও কর্মচারী ইউনিয়ন ২৩ টি, প্রধান কার্যালয় হরিপুর ফিল্ডে কর্মচারী লীগ ৫১ টি এবং কর্মচারী ইউনিয়ন ৩৯ টি ভোট পেয়েছে। মোট ভোটের মধ্যে কর্মচারী লীগ পেয়েছে ১১১ এবং কর্মচারী ইউনিয়ন পেয়েছে ৯৬ ভোট। ১৫ ভোটের ব্যবধানে কর্মচারীলীগ বিজয়ী হয়।
সর্বমোট ছিলো ২০৮ ভোটের মধ্যে ২০৭ টি ভোট কাস্টিং হয়।

Manual4 Ad Code

নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট হয়ে কর্মচারী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, সিলেট জেলা, মহানগর ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
নব নির্বাচিত নেতৃবৃন্দ কে (সিবিএ) অফিসে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানান জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সদস্য আফতাব আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী,আওয়ামী লীগ নেতা জহির রায়ান, মানিক মিয়া,ইউসুফ আহমদ সুজন,মাসুক আহমদ, মঈন মিয়া,কামাল উদ্দিন, নুরুল ইসলাম, টিপু সওদাগর প্রমুখ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code