শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা, ছিটকে গেলেন স্বামী

Coder Boss / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

হবিগঞ্জ: চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতায় নামার মাধ্যমে আলোচনায় আসা স্বামী ঋণখেলাপির অভিযোগে ছিটকে গেছেন নির্বাচন থেকে। তারা শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল।

Manual4 Ad Code

শনিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে এ ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মুখলিছ মিয়ার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করে। ফলে এখন মুখলিছ মিয়ার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী মাসুমা আক্তারসহ চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, নূরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীসহ মোট বিভিন্ন পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে দুটি ঋণখেলাপির চিঠি আসায় চেয়ারম্যান প্রার্থী মো. মুখলিছ মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন ৩টি পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

Manual3 Ad Code

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর মুখলিছ মিয়া তার স্ত্রীকে সমর্থন দিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও কোন সিদ্ধান্ত নিইনি। তবে আমার স্ত্রী পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানাবো।

Manual5 Ad Code

চেয়ারম্যান পদে এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মো. গোলাম কিবরিয়া চৌধুরী, মো. আব্দুল সোবাহান ছায়েদ, জাতীয় পার্টির এমএম হেলাল, আওয়ামী লীগ প্রার্থী মো. সেবন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মাসুমা আক্তার।

Manual4 Ad Code

এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code