শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে বিএমএসএস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Coder Boss / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে ক্লাবের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

খন্দকার আছিফুর রহমান এক সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোহান আহমদ, সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সহ-সম্পাদক বদরুল ইসলাম।

সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বিএমএসএস নেতৃবৃন্দকে স্বাগত জানান সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব সভাপতি সুনির্মল সেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল মিছবা, দৈনিক সন্ধ্যাবানী’র ফটো সাংবাদিক আবিদুল রহমান প্রমুখ।

Manual6 Ad Code

সাক্ষাৎকালে বিএমএসএস চেয়ারম্যান জেলা-উপজেলাসহ মফস্বলের সাংবাদিকদের যোগ্যতাবৃদ্ধিসহ তাদের বিভিন্ন দাবী-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় দুটি সংগঠন একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code