আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে তিন ঔষধ ফার্মেসীর মালিকের কাছ থেকে মেয়াদ উত্তির্ণ ঔষধ থাকার কারণে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৬ডিসেম্বর দুপুর ২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এই তিন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ওষুধ রাখায় দায়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার ও তাড়াইল থানা পুলিশ।
মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ঔষধ রাখার দায়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত অমিত ফার্মেসিকে ৩ হাজার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১১ হাজার ও বন্ধু মেডিকেল ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।