শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ৪ দিন ধরে নিখোঁজ হওয়া নির্মাণ শ্রমিক আব্দুল হাসিমের সন্ধান চায় পরিবার

জামরুল রেজা / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

ছাতক ডেস্ক নিউজঃ

ছাতকে চার দিন ধরে নিখোঁজ হওয়া নির্মাণ শ্রমিক আব্দুল হাসিমের পরিবার চলছে আহাজারি। কোথাও কোন সন্ধান না পেয়ে তার ভাই-বোন ও স্বজনদের মাঝে বিরাজ করছে এক অজানা আতংক। তার বড় ভাই আব্দুল মমিন সহ স্বজনরা আব্দুল হাসিমকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual3 Ad Code

পৌরসভার বাগবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজ মুন্সির পুত্র নির্মাণ শ্রমিক আব্দুল হাসিম সোমবার
(৫ ডিসেম্বর) রাতে শহর এলাকা থেকে নিখোঁজ হয়। আব্দুল হাসিমের রহস্য ঘেরা নিখোঁজের বিষয় শহর জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

Manual4 Ad Code

আব্দুল হাসিম নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার ছাতক থানায় একটি জিডি (নং-৩১৮) করেছেন তার স্ত্রী শিরিনা বেগম। জিডিতে উল্লেখ করা হয়েছে রাত আটটার দিকে আব্দুল হাসিম বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের পশ্চিম বাজার এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিখোঁজ আব্দুল হাসিমের সন্ধান চেয়ে সংবাদ সন্মেলন করেন তার বড়ভাই আব্দুল মমিন। এসময় তিনি বলেন, তার ভাই আব্দুল হাসিম পেশায় একজন নির্মাণ শ্রমিক। সম্প্রতি তার আপত্তিকর চলাফেরা ও কার্যক্রম তাদের চোখে পরিলক্ষিত হয়েছে। হঠাৎ করে মাদক কারবারিদের সাথে তার দহরম-মহরম সম্পর্ক গড়ে উঠার বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছিল। তাদের ধারনা, ইয়াবা বা মাদকেরর সাথে জড়িয়ে যাওয়ার কারনেই তার সহযোগিরা তাকে গুম করে রেখেছে। তিনি আরো বলেন,সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে দ্রুত বেরিয়ে যায় আব্দুল হাসিম। বাসা থেকে বের হওয়ার পর তার স্ত্রীর সাথে একাধিক বার ফোনে কথাও বলেছে সে। ওই রাতে প্রায় ৮ টার সময় দু’জন লোক বাসায় এসে তার স্ত্রীর সাথে দেখাও করেছে। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই সময়ের মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তার ভাই আব্দুল মমিন।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ব্যবসায়ী আনিসুর রহমান চৌধুরী সুমন, ফখরুল আলম,তানভীর চৌধুরী,নিখোঁজ আব্দুল হাসিমের ভগ্নিপতি বাদশাহ মিয়া,বোন শাহানারা বেগম, আনোয়ারা বেগম, পিয়ারা বেগম, রুফেজা বেগম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।##

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code