শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী জামায়াতের মুক্ত জীবন, দেশজুড়ে চলছে কার্যক্রম, সংসদে আজকে অর্ধ ক্ষমতার ভাগিদারও বটে! বিমানবন্দরে গ্রেপ্তার চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি ডন শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভা অনুষ্ঠিত বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! “আমি আর পারছি না”-সেই রাতের ভয়াবহ স্মৃতি রাহুলের জগন্নাথপুরে ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচার, এলাকাবাসীর মানববন্ধন  সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ কবিতা : টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কলকাতা পূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে আ.লীগ নেতা সাদরুল খানের মতবিনিময়।

SATYAJIT DAS / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:
ভারতের কলকাতা থেকে আগত পূজা কমিটির সদস্যবৃন্দের সাথে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খানের আয়োজনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও বিশেষ নৈশভোজ সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুদূর  কলকাতা থেকে আগত শুভাশিস রায় চৌধুরী, সজল কুমার বোস,দেবজিৎ বসু রায় চৌধুরী,স্বপন চৌধুরী,সুমন রায় ও অন্যান্যদের মাঝে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসেকা আয়েশা খান এমপি,জাতীয় পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা মাশরুর মাওলা, লাওসের অনারারী কাউন্সিলর এরিক মোরশেদ,আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য সাইফুল্লাহ আল মামুন,যশোর জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তফা আশীষ ইসলাম,বিশিষ্ট লেখক রাজিবুল হক,পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক তৌহিদুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

মতবিনিময়ে কলকাতা থেকে আগত অতিথিরা বাংলাদেশের উত্তরোত্তর অবকাঠামোগত উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের অন্যতম নিদর্শন শারদীয় দুর্গাপূজা,কালীপূজা,দোলপূর্ণিমা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। তারা বাংলাদেশের প্রতিনিধি দলকে আগামী দুর্গাপূজায় কলকাতা ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য যে,গত দুর্গাপূজায় কলকাতার বিভিন্ন ক্লাবের মধ্যে পূজা আয়োজনে বিজয়ী ক্লাবের প্রতিনিধিদের বাংলাদেশ ভ্রমণে পাঠানো হয়। এ প্রতিনিধি দল ঢাকা,চট্টগ্রাম,যশোর ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থান পর্যায়ক্রমে ঘুরবেন এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code