শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবল গ্রামীণ ব্যাংকে শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ।

SATYAJIT DAS / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

পৌষের শীতে কাঁপছে সারাদেশ। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ। জানুয়ারির শুরু থেকে সেটার দাপট বাড়তে থাকে। হবিগঞ্জের বাহুবলের গ্রামীণ ব্যাংক (এরিয়া অফিস)-এর উদ্যোগে শীতার্ত সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস বাহুবল শাখা কার্যালয়ের হল রুমে এসব কম্বল বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবলীগ সদস্য রিফাত ইসলাম মুরাদ।

Manual2 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন,গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার মোঃ সফিউল বাসার, উপজেলার পুটিজুরির শাখা ব্যবস্থাপক জাকির হোসেন ভুঁইয়া, যোন সুপারভাইজার (গ্রামীণ কমিউনিকেশন) মোঃ রউফ ও বাহুবল উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আশিকুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

কম্বল হাতে পেয়ে ৭৮ বছর বয়সী চুনারুঘাট রাণীগাঁও গ্রামের বৃদ্ধা মোছাঃ আফচান বলেন, ‘আমার স্বামী নেই,ছেলে নেই একমাত্র এক মেয়ে আছে,তাকে নিয়ে তিনবেলা পেটভরে খেতেও পারিনা,এরমধ্যে তীব্র শীতে খুবই কষ্টে রাত কাটাতে হচ্ছে। ‘আমি ভিক্ষা করি,সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পাই তাই নিয়ে চাল-ডাল কিনে কোনোমতে চলি’।

(গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ)

মোছাঃ আফচান আরও বলেন,’আমার বয়স হয়েছে অনেক। তাই শীতে অসুস্থ শরীর নিয়ে কনকনে ঠান্ডায় আর হাঁটতে পারিনা। এই যে শীত যাচ্ছে একটা কম্বল কেউ দেয়নি কেউ। গ্রামীণ ব্যাংক আমাকে একখানা ভারি কম্বল দিয়েছে,এটাই এইবারের শীতের সম্বল।আমি গ্রামীণ ব্যাংকের সকল স্যারদের জন্য মহান আল্লাহ’র নিকট দোয়া করি। গ্রামীণ ব্যাংক আছে বলেই আমার মতো গরিব ভিক্ষুকেরা বেঁচে আছে’।

Manual3 Ad Code

হবিগঞ্জ যোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,’আমরা শীতে প্রতিটি শাখার সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করে আসছি,এই কম্বল বিতরণের কাজ আমাদের চলমান থাকবে। গ্রামীণ ব্যাংক সবসময় অসহায়,হতদরিদ্রের সেবায় পাশে ছিলো ও থাকবে’।

সিলেট নিউজ/বাহুবল/গ্রামীণ ব্যাংক/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code