শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে দোকানির ধাওয়ায়;৯ বছরের ‘ইসমাইল’ আহত।

Amimul Islam Manik / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

বাহুবল প্রতিনিধি:

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের মানিকা বাজারে সোহাইয়া হতে বাহুবলগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৯ বছরের ইসমাইল মৃত্যুর সাথে পাঞ্জাবী লড়ছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ জানুয়ারি রোজ মঙ্গলবার হরাইটেকা গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, গুরুতর আহত মোঃ ইসমাইল হোসেন (৯) হরাইটেকা গ্রামের মোঃ নুরুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী একজন (নাম প্রকাশে অনিচ্ছুক)
বলেন,একই গ্রামের দোকানী মোঃ মোবারক হোসেনে দোকানে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ০৯ঃ৩০ মিনিটে ইসমাইল তার সাথের সহপাঠীদের নিয়ে মোবারক হোসেনের দোকানে যায় কিছু সদাই-পাতি করার জন্য,তখন তার দোকানে থাকা আনুমানিক দুই থেকে আড়াই হাত লম্বা লাঠি দিয়ে বাচ্চাদের তাড়া করেন। তখন ইসমাইল ও তার সহপাঠীরা ভয়ে এলোপাতাড়ি দৌড় শুরু করে। এ সময় ইসমাইল হোসেন (৯) আকস্মিক রাস্তায় চলা একটি সিএনজির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী আরও জানান,এমতাবস্থায় রাস্তায় রক্তে মাখা ইসমাইলকে দেখতে পেয়ে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সে নিয়ে যায়। হেল্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকেরা ইসমাইলের অবস্থা গুরুতর হওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং ইসমাইলের অভিভাবকেরা তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

আহত ইসমাইল হোসেন (৯) এর পিতা নুরুল হকের সাথে আলাপ করলে তিনি জানান,’আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ঐ দোকানদার মোবারক হোসেন লাঠি দিয়ে দৌড়ান দেয় এবং এক পর্যায়ে আমার ছেলেটা একটা সিএনজির ধাক্কায় রাস্তায় লুটে পড়ে ও মাথায় ফেটে যায়। এখানে সিএনজি ও সিএনজি চালকের কোন দোষ নেই। আমি এখন তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছি,পরবর্তীতে ছেলে সুস্থ হওয়ার পর থানায় এ ব্যাপারে অভিযোগ করবো’।

বাহুবলের সোহায়ইয়া সিএনজি স্ট্যান্ডের মোঃ জুয়েল মিয়া জানান,নুরুল হক যা বলেছেন তাই সত্যি এবং আহত শিশু ইসমাইল ও পরিবারের পাশে আমরা আছি।

Manual6 Ad Code

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান,ঘটনা শুনেছি,কিন্তু আহত শিশুর অভিভাবক অভিযোগ না করা পর্যন্ত আমরা কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবো না।

সিলেট নিউজ/অপরাধ/বাহুবল/আমিনুল ইসলাম মানিক.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code