শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গর্ভধরিনী মাকে শ্লীলতাহানীর হাত হতে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত।

MD Jakir Hussain / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বরিশাল প্রতিনিধি:

জমি সংক্রান্ত জেরে মা-ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মা-ছেলেকে স্খানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি বানারীপাড়া উপজেলার সীমান্তঘেষা গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বেরমহল গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে স্থানীয় দিনমজুন আনিচুর রহমান কাজীর স্ত্রী নিলুফা বেগম (৩৫) তাদের বাগানবাড়ি থেকে গাছেরপাতা কুড়াতে যায়। এ সময় ওই জমির মালিক দাবীদার হাসেম কাজী (৬০), তার বড় ছেলে ইব্রাহিম কাজী (৪০), সেঝ ছেলে রঞ্জন কাজী (৩৫) মা সামসুর নাহার, খালাহাসিনা বেগম ও তাদের আত্বীয় মাসুম মুন্সী (৩৭), রহমান মুনশি,জাহিদ তাকে পিছন থেকে এলোপাতারি কিল-ঘুষি ও কোপ দেয়। এতে নিলুফা বেগম গুরতর আহত হয়। মারধরের সময় নিলুফার শরীরের স্পর্শ কাতর স্থানে বার বার হাত দিতে থাকে,বুকে পিঠে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করে।

Manual7 Ad Code

এ সময় তার ডাকচিৎকারে ছেলে নয়ন আহম্মেদ শুভ (১৮) ঘটনাস্থলে এসে মাকে নির্যাতন করতে দেখে তাকে বাঁচাতে তার গায়ের ওপরে শুয়ে পরে। এরপরে শুরু হয় মধ্যযুগীয় মারপিট। নয়নকে মেরে তার শরীরের পিছনে (পিঠ) মারাত্বক রক্তফুলা জখম করে। যা দেখলে গা শিউরে ওঠার মতো বলে মন্তব্য করেছেন অনেকেই। বর্তমান যুগে এমন পাষন্ড মারধর দেখে সবাই হতবাক হলেও কোন আইনি সহায়তা এখন ও পায়নি ভুক্তভোগীরা।

অসহায় দিন মজুর আনিচুর রহমান দিকবিধিক শূন্য হামলাকারীদের পক্ষে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টিকে আইনি সহায়তা পেতে বাধা সৃষ্টি করছে বলে। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে মধ্যযুগীয় কায়দার নির্যাতন করার পর ও এখন পর্যন্ত হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যা সমাজকে প্রশ্ন বিদ্ধ করছে।

Manual5 Ad Code

বানারীপাগা হাসপাতালের বিছানায় নিলুফা বেগম যন্ত্রনায় কাতরাচ্ছে,শ্লিলতাহানীর গ্লানী বুকে ধরে ন্যায় বিচারের আশায় প্রশাসনের সহায়তা চাচ্ছে।

Manual3 Ad Code

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরদার বানারীপাড়া প্রেসক্লাবকে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছ। আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য সংযুক্ত করা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায় ওই জমি নিয়ে মামলা চলমান রয়েছে।

Manual8 Ad Code

 

অপরাধ/বরিশাল/মোঃ জাকির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code