শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০

রনি মিয়া / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

 স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর-রানীগঞ্জ রোডে দিন রাতে ট্রাক্টর ও ট্রলি যোগে মাটি বহন করা হচ্ছে।

সেই মাটি পাকা রাস্তায় পড়ে অল্প বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার হয়েছে সুনামগঞ্জ-ঢাকাগামী আল মোবারাকা পরিবহন, এতে ৭/৮জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে রানীগঞ্জ সেতুর উত্তরপাড়ে শেখ পাড়া পয়েন্ট এর পাশে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় মাটি পড়ে থাকায় মাটিতে ভোর থেকে হালকা বৃষ্টির কারণে পাকা রাস্তা কর্দমাক্ত হয়ে গিয়েছিলো। সে সময় ঢাকাগামী আল মোবারাকা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৫২-) রাস্তার কাদামাটিতে স্লিপ করে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে।

Manual5 Ad Code

এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এসময় পরিবহনের ড্রাইভারসহ ৭/৮জন ও সিএনজি ড্রাইভার সহ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা।

রাস্তায় কাদা থাকার কারণে গাড়ি ঠিকমতো ব্রেক হয়নি। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এর পাশাপাশি কয়েকটি সিএনজি ও মটর সাইকেল সকালে দূর্ঘটনার শিকার হয়েছে।

নাম প্রকাশে অনুচ্ছিক একাদিক ব্যক্তি জানান, কতিপয় মাটি ব্যবসায়ী উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমি ও নদীর পাড় থেকে রাতভর ও দিনেও ট্রাক্টর ও ট্রলিযোগে মাটি আনা নেয়া করে।

Manual8 Ad Code

যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ জনগণ। বিভিন্ন কাজে মাটি বহনের কারণে রাস্তায় মাটি পড়ে থাকার দরুণ ছোট-বড় দুর্ঘটনার ঘটনা প্রায় ঘটছে। তবু বন্ধ নেই ট্রলি-ট্রাক্টর যোগে মাটি বহন। আর রাস্তায় পড়ে থাকা মাটি পরিষ্কার করারও উদ্যোগ নেয়া হয় না।

সড়কের কাদামুক্ত করার বিষয়ে জানতে সুনামগঞ্জের সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করা আলাপ করা সম্ভব হয় নাই।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code