শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

মুহাম্মদ মামুন মুন্সি / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) :

Manual7 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাওঁ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রীপা আক্তারের বিরুদ্ধে কর্মফাঁকিসহ সেবা প্রদানে অনিয়ম, হয়রানি ও দায়িত্বে অবহেলা ও প্রতি বোগীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথাসহ নানান রোগ প্রতিরোধে ২৭ ধরনের ওষুধ সম্পূর্ণ বিনা মূল্যে সরবরাহ করার কথা। সেই সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও অনিয়মের বেড়াজালে ঘুরপাক খাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।
উপজেলা স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেয়ার কথা স্বাস্থ্যকর্মীদের, কিন্তু বাস্তবে এ চিত্র উল্টো।
অধিকাংশ সময় মাঠগাওঁ ক্লিনিক বন্ধ তাকে নির্ধারিত সময়ের আগে,খোলাও হয় দেরিতে। ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ ছাড়া ওষুধ না পাওয়ারও অভিযোগ সেবাপ্রত্যাশীদের। এতে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা চরম হুমকির মুখে পড়েছে।
রোগী ও স্বজনরা বলেন, সকাল ১০টায় এলেও দেখি ক্লিনিক বন্ধ, দুপুর ২টার পর এলেও দেখি বন্ধ। খোলে কখন! খুললেও বলে ওষুধ নেই। আমরা কোথায় যাব, টাকা ছাড়াও সেবা মিলে না। প্রতিজন রোগীর কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা নেওযার অভিযোগ।
এবিষয়ে মাঠগাওঁ কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রীপা আক্তার বলেন, যথাসময়ে খোলা থাকে না এবং রোগীদের সাথে দুর্ব্যবহার ও টাকা নেওযার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আবু সালেহীন খান জানান, নির্ধারিত সময়ের আগে ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে মনিটরিং জোরদার করা হবে। টাকা নেওয়ার বিষয়টি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামুন মুন্সি 01889458207
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code