শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জে তাড়াইলে কৃষক সোহরাব হত্যা মামলার প্রধান আসামী সহ গ্রেফতার দুই

মাকদুম সাত্তার রুবেল / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধিঃ

Manual2 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষক সোহরাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকা ও কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই জন হলেন, তাড়াইল উপজেলার চর তাল জংগা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মোঃ মজনু মিয়া(৫২)ও একই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ রোমান মিয়া(২২) কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন এসব তথ্য নিশ্চিত করে জানান, সোহরাব উদ্দিনের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মজনু মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত রবিবার মজনু মিয়া সোহরাব উদ্দিনের বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকিও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সোহরাব উদ্দিন বাড়ি থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করেন। এ সময় মজনু মিয়া ক্ষিপ্ত হয়ে সোহরাব উদ্দিনের শার্টের কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেন। পরে মজনু মিয়া ও তার সহযোগীরা সোহরাব উদ্দিন কে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে কিল,ঘুষি ও লাথি মারে। এ সময় সোহরাব উদ্দিন অজ্ঞান হয়ে পরলে মজনু মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্হানীয় লোকজন সোহরাব কে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আল আমিন হোসাইন বলেন, সোহরাব উদ্দিনের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত সোহরাব উদ্দিনের ছেলে মোঃ মনিরুজ্জামান রুবেল বাদী হয়ে সোমবার (০৩ এপ্রিল) চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আর ও ২/৩ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মজনু মিয়া ও রোমান মিয়া কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code