শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাউল দেয়াতে ব্যাপক অনিয়ম-তথ্য সংগ্রহে সংবাদ কর্মীদের উপর চেয়ারম্যানের হামলা

মাকদুম সাত্তার রুবেল / ৬৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

 নিজস্ব প্রতিনিধিঃ

ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থব্যক্তি/পরিবারের মাঝে শুরু হয়েছে চাল বিতরণ। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ১নং তালাজাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ২’শ ৭৪টি পরিবারে ৩২৭৪০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। তবে মাথা পিছু ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তালজাঙ্গা ইউনিয়নের আকুবপুর, শাহবাগ, লাখপুর, চিকনী, কার্তিকখিলা, বান্দুলদিয়া ও আউজিয়া গ্রামের অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থব্যক্তি/পরিবারের মাঝে ৭ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চাল পাওয়া কার্তিকখিলা গ্রামের হোসনেআরা ও শাহবাগ গ্রামের জুলেখা বলেন, কোন মেশিন বা পাল্লা-পাথর দিয়ে ওজন না দিয়ে মনগড়া বালতিতে করে চাল দেওয়া হয়েছে। এতে কেউ সাত কেজি, সাড়ে সাত কেজির বেশি চাল পাননি।

এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে দেখা যায়, ছোট্ট একটি বালতির বেশি অর্ধেক করে চাল দেওয়া হচ্ছে। চাল নেওয়া কয়েকজন ব্যক্তির চাল মেশিনে মেপে দেখা যায়, কোনো ব্যাগে সাত কেজি, কোনো ব্যাগে সাড়ে সাত কেজি চাল রয়েছে। ট্যাগ অফিসারের সামনেই এসব চুরি হতে দেখা যায়। তাছাড়াও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বারের ভাইয়ের হাতে ৫০টি চাউলের স্লীপ পাওয়া যায়।

Manual6 Ad Code

এ ব্যাপের তালজাঙ্গা ইউনিয়নে নিয়োজিত ট্যাগ অফিসার রাব্বিকুল আলম বলেন, ৩০ কেজি বস্তাতেই ২৯ কেজি চাল আছে। তাই হয়তো কিছু কম হচ্ছে। আপনার সামনেই এতবড় চুরি হচ্ছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখানে ওজন দেওয়ার যন্ত্র নেই।বালতিতে করে অনুমানে চাল দেওয়া হচ্ছে। তবে বেশি কম হওয়ার কথা না।

Manual1 Ad Code

১নং তালাজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভূঞাকে জিজ্ঞাসা করিলে, তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে তার লোকদের বলেন, এই সংবাদ কর্মীদের বেধে রাখ। চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাল এভাবেই দিব কি করিস কর। আমার পিছনে কে আছে জানিস? ইউনু বা উপজেলা চেয়ারম্যানও আমার কিছু করতে পারবে না। তুরা আমার নামে যা পারিছ লিখ। তিনি আরও বলেন, টাকা দিলে সব মেনেজ করা যায়। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হামলা করার চেষ্টা করে।

১নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আতহার উদ্দিন খান বলেন, আপনারা আসাতে চেয়ারম্যানের মাথা গরম হয়ে গেছে। তাই তিনি আপনাদের উপর চড়াও হয়েছে। আমি বিষয়টি নিয়ে পরে কথা বলছি।

উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূইয়া শাহিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সরকারি জিনিস সরকারি নীতিমালা অনুযায়ী বিতরণ করতে হবে। এব্যাপারে আমার পক্ষ থেকে মৌখিকভাবে সকল ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া আছে। কোনক্রমেই যেন ১০ কেজির কম না হয়। এটা গরিবের হক। তারা যেন ন্যায্য চাল বুঝিয়া পায়।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন বলেন, চাল কম দেওয়ার কোন সুযোগ নাই। এ ব্যাপারে প্রত্যেক চেয়ারম্যানদের কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। কোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code