শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে মাধবপুরে এক  গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

পবিত্র দেব নাথ / ৬৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

 (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৪নং আদাঐর ইউনিয়ন মৌজপুর গ্রামে সুহেল মিয়ার বউয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করছে মাধবপুর থানার পুলিশ।

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রাম থেকে আজ বৃহস্পতিবার সকালে লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধূ লিজা আক্তার মৌজপুর গ্রামের সুয়েল মিয়ার স্ত্রী।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মোতালেব ও মনিরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।
প্রায় নয় মাস আগে একই উপজেলার দেওগাঁও গ্রামের ফারুক মিয়ার একমাত্র মেয়ের সঙ্গে মৌজপুর গ্রামের টকা মিয়ার দ্বিতীয় ছেলে সুহেল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।

Manual4 Ad Code

লিজার চাশা মো: শামীম হোসেন দৈনিক আমার হবিগন্জকে বলেন, এক মাস পূর্বে লিজা হঠাৎ করে ফোন দিয়ে বলে হয় টাকা দাও না হয় আমাকে নিয়ে যাও আমি মনে হয় স্বামীর সংসার আর করতে পারবোনা টাকার জন্য আমার উপর নির্যাতন করে বলে আাবার বাড়ি থেকে টাকা এনে দিতে আমি দিতে পারবো না বলেই গায়ে হাত তুলে।

Manual3 Ad Code

লিজা আক্তার পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন দেখা দিয়েছে। এ ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

Manual7 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাবে। তবে এ রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code