শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে পানিতে ভাসছে কৃষকের সোনালী স্বপ্ন

Coder Boss / ৮৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual6 Ad Code

রোপা-আমন মৌসুমে কিশোরগঞ্জের তাড়াইলে আমন ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ একদিন আগেও ছিল চারিদিকে সবুজের সমারোহে ঘেরা। দূর থেকে দেখে মনে হয়েছিল, আমন ধানে সবুজ শীতল পাটিতে বিছিয়ে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের সমতল ও অসমতল ভূমি। মৃদু হাওয়ায় ধানের সবুজ চারার গায়ে লেগে হেলে-দুলে নাড়া দিচ্ছিল। যেদিকেই তাকানো হতো, সেই দিকেই সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। সবুজ ধানে প্রকৃতি অপরূপ সাজে সেজেছিল। শ্রাবণে নির্মল আকাশ ও সবুজের সমারোহে এ ধরা যেন নতুন রূপে আবির্ভূত হয়েছিল। কিন্তুগত বৃহস্পতি ও শুক্রবারের ভারী বৃষ্টিপাতের কারণে তা যেন আজ মরণ কামড় দিয়েছে কৃষকের পেটে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৩নং ধলা, ৪নং জাওয়ার, ৫নং দামিহা, ৬নং দিগদাইড়, ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়নের প্রায় ৩ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। তাছাড়া ১নং তালজাঙ্গা, ২নং রাউতি ইউনিয়নের প্রায় ৭’শ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে।

Manual5 Ad Code

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর জমিতে তারাবিনা সেভেন ৮, হাইব্রিডবিধান -৭ ,২৮ ,২৯,৪৯, ৫২, বায়ার কোম্পানিরধানী গোল্ড, তেজ ওপেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতেরধান রোপণ করছেন।
তালজাঙ্গা ইউনিয়নের কৃষক দেলোয়ার হোসেন বলেন, আমি ৩৫ কাটা জমি রোপন করেছি এক সপ্তাহ হলো। কিন্তু আজ সব পানির নিচে। আমি সর্বহারা হয়ে গেলাম। শ্রীপুর গ্রামের দুলাল মিয়া বলেন, আমার ১২ কাটা ক্ষেত ধান বের হওয়ার পথে কিন্তু এখন পানির দুই হাত নিচে ডুবে আছে। ধলা ইউনিয়নের জুয়েল মিয়া বলেন, ৮০ কাটা জমির মধ্যে ৬০ কাটা জমি রোপন কাজ শেষ হয়েছিল, বাকি জমি রোপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সকল জমিই এখন পানির নিচে। তাড়াইল-সাচাইল ইউনিয়নের উজ্জল ভূঞা বলেন, কয়েকটি বন মিলিয়ে আমার প্রায় ২ একর জমি রোপন হয়েছিল। কিন্তু বৃষ্টির পানি সব শেষ করে দিয়েছে। এভাবে আরো অনেক কৃষক তাদের চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের সম্বল পানির নিচে ভাসছে।

Manual3 Ad Code

তাড়াইল উপজেলার কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক। এ বছর হাজার হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৫শত ৫৫ হেক্টর। কিন্তু অর্জিত হয়েছে ৭ হাজার ৭’শ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমন রোপণ হয়েছে ।

Manual8 Ad Code

তিনি আরো জানান, আবহাওয়ার কারণে মাঠের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে রোপা-আমন ধান ৮৭০ হেক্টর এবং অন্যান্য ৩০ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে এমন একটি রিপোর্ট আপাতত তৈরি করেছি। তবে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমানটা পানি নেমে গেলে বুঝা যাবে। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রতিবেদন তৈরির কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code