শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে ফিলিস্তিনির উপর ইসরায়েল কর্তৃক হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন

ঝলক দত্ত / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual7 Ad Code

শ্রীমঙ্গলে ফিলিস্তিনির উপর ইসরায়েল কর্তৃক অবৈধ দখলদারিত্ব ও নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্টিত হয়।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় “ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল” এর আয়োজনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ কারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর উপদেষ্টা শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহিয়া, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা ফজলুর রহমান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক কবি মাওলানা খালেদ সানোয়ার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খাঁন, শ্রীমঙ্গল উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা আছাদ উল্লাহ, বিশিষ্ট সমাজকর্মী নিজাম খাঁন, ক্বারী আখলিছুর রহমান, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ আবু মুছা, তরুণ সমাজকর্মী মোঃ তৈয়ব আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক ফাউন্ডেশন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সম্মানিত উপদেষ্টা আজিজুর রহমান ফটিক, সহ-সভাপতি দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ জালাল উদ্দীন, বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজকর্মী নূরে আলম, শ্রীমঙ্গল উপজেলা জাকেরপার্টি সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ তাহের মিয়া, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code