শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট ৪ আসনে: এমপি প্রার্থী হচ্ছেন তরুন সমাজসেবী মাস্টার রওশন

Coder Boss / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক: আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন’ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এমপি প্রার্থী হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মাস্টার রওশন।

Manual3 Ad Code

তরুণ এই প্রবাসী ছাত্রনেতার জন্ম সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খন্ড গ্রামে তাঁর পিতাঃ মরহুম আছাব আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্বা। তার দেশ বিদেশে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান। জৈন্তাপুর উপজেলায় চিকনাগুল ইউনিয়ন যুব সংঘ ,চিকনাগুল ট্রাস্ট , দ্যা প্রাইম বুলেটিন টিভি’ , এবং ফ্রেন্ডশিপ বিজনেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাস্টার রওশন।

ইতোমধ্যে তিনি নিজেকে সামাজিক কর্মকান্ডে জনপ্রিয়তার শীর্ষ স্থানে নিয়েছেন। বিশেষ করে বিগত করোনা মহামারি ও বন্যার সময় মানবসেবায় এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ প্রতিদিন কর্মহীন, শ্রমজীবী, গরিব ও দুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে নিজস্ব অর্থায়নে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন। এছাড়াও যে কোনো মানুষ বিপদের সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

এলাকার মানুষের কাছে তিনি একজন দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত পেয়েছেন। সামাজিক রাজনৈতিক ভাবে তৃণমূল পর্যায়ে জনসমর্থনে বেশ এগিয়ে রয়েছেন তিনি।

Manual3 Ad Code

তরুণ এই সমাজসেবী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন আমি দূর প্রবাসে থাকলেও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন সামাজিক মানবিক ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি মানবিক কাজে নিজেকে আর্তমানবতার তরে নিয়জিত রেখেছি এঅঞ্চলের মানুষ যেকোনো সহযোগিতা চাইলে আমি সাধ্য মতো সহায়তা করার চেষ্টা করি। আমার এসব কাজের জন্য সাধারণ জনগণ আমাকে সিলেট ৪- আসেন এমপি পদপ্রার্থী হতে আহবান জানিয়েছেন আমি সাধারণ মানুষের কথা রাখতে শীঘ্রই দেশে ফিরে নির্বাচনী কর্মকান্ড আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করব ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে খ্যাত গুরুত্বপূর্ণ এই আসন টিতে বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এমপি নির্বাচিত হয়েও আশানুরূপ উন্নয়ন হয়নি, পাথর কোয়ারি গুলো বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন পার করছে। আমাদের ইমরান আহমেদ এমপি সাহেব আসনটি তে দীর্ঘদিনের এমপির পাশাপাশি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু উন্নয়নে তেমন পরিবর্তন আসেনি, মানুষ এখন পরিবর্তন চায়। যে কোনো দল থেকে নতুন নেতৃত্বে আসলে যেমন উন্নয়ন হবে তেমনি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কোন দল থেকে মনোনয়ন চাইবেন কি না তিনি সে বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নিবেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code