শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চন্দ্রনাথ সর: প্রা: বিদ্যা: শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্টিত

ঝলক দত্ত / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সড়ক দুর্ঘটনারোধে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্টিত হয়।

Manual2 Ad Code

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯ টায় জাতীয় পুরুস্কারপ্রাপ্ত চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী সমাবেশে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রনবেশ চৌধুরীর অন্তুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।
এসময় উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি অর্জুন কুমার ঘোষ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক: মোঃ দুলা মিয়া, সদস্য মো: কামরুল হাসান ও ইয়াছিন আহমদ শরীফ।
প্রধান অতিথি জহর তরফদার এসময় শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপত্তা বিষয়ক নানান বিষয়াদি তুলে ধরেন। কীভাবে শিক্ষার্থীরা সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব তা তিনি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে একটি কলম, একটি কাঠ পেন্সিল ও একটি রাবার উপহার দেওয়া হয়।

Manual7 Ad Code

সবশেষে সভাপতি আমজাদ হোসেন রনি শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার মাধ্যেমে যেন পাঠদান করা হয়। প্রয়োজনে এ বিষয়ে নিসচার কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করবে। সমাবেশ সফল করায় নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code