শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে শীত বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম

ঝলক দত্ত / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে শীত বাড়ার সাথে সাথে ধাপে ধাপে কমছে শীতকালীন সবজির মূল্য। প্রতিবছর শীতের শুরুতে সবজির দাম ক্রেতার নাগালের মধ্যে থাকলেও এবারের চিত্র ছিল ভিন্ন। গত এক সপ্তাহে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কমেছে সবজির বাজার।
রবিবার (৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল সবজির পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি লাল শাক ১০ থেকে ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪৫ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪৫ টাকা, মুলা ৩০ টাকা, পেঁপে ১৫ থেকে ২৯ টাকা,শিম ৬০ থেকে ৬৫ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৬০ টাকা, প্রতি পিচ লাউ ৪০ টাকা বিক্রি হচ্ছে।

Manual1 Ad Code

পাইকারী বাজারের ব্যবসায়ীরা বলেন, আমদানি বাড়ায় ও শীতকালিন সবজি বাজারে উঠতে শুরু করায় সবজির দাম কমেছে। এতে কমতে শুরু করেছে আলুর দামও। গত দুই দিনে প্রতি কেজিতে আলুর দাম কমেছে ১৫ টাকা থেকে ২০ টাকা। সেই সঙ্গে পেঁয়াজের দামও কমেছে। গেল সপ্তাহে ১১০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা ।
শ্রীমঙ্গল পাইকারি বাজারে আলু ব্যবসায়ী মো: নিয়ামত উল্লা জানান, মুন্সিগঞ্জী আলু প্রতি কেজি ৩৫/৩৬, রাজশাহী ও রংপুরী আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
শহরের পুরাতন বাজারের কাচাঁমাল পাইকারী ব্যবসায়ী খালেদ হোসেন জানান, লাল শাক প্রতি কেজি ১২ টাকা, লাই শাক ২৫ টাকা, লাউ প্রতি পিচ ৩৫ থেকে ৪০ টাকা।, জেঙ্গা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করেছি।
বাজারে আসা ক্রেতা ফটিক মিয়া জানান,গত একমাসে যা আয় করি তা দিতে বাজারের চাহিদার অর্ধেক নেয়া সম্ভব হতো না। এখন সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code