শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৩ কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অবধারিত

হাফিজ মাছুম আহমেদ / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual3 Ad Code

আল্লাহর প্রিয় বান্দারা অনেকগুণে গুণান্বিত। এর মধ্যে তিনটি গুণ এমন, যা অর্জন করতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায় এবং আল্লাহ তাআলা তাকে সুনিশ্চিত প্রতিদান দেবেন বলে ওয়াদা করেছেন। সেই তিনটি গুণ হলো-

Manual3 Ad Code

১. আল্লাহর কালাম তথা পবিত্র কোরআন গুরুত্বসহ নিয়মিত পাঠ করা।

২. ইকামাতে সালাত তথা নামাজ যেভাবে পড়তে ও প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে, ঠিক সেইভাবে পড়া ও প্রতিষ্ঠিত করা।

৩. আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন তা থেকে দিন ও রাতে প্রকাশ্যে ও গোপনে দান করা।

Manual4 Ad Code

রিয়া থেকে আত্মরক্ষার জন্য দান-সদকা গোপনে করা উত্তম। তবে মানুষকে ভালো কাজের দিকে আহ্বানের উদ্দেশ্যে মাঝেমাঝে প্রকাশ্যে দান করাও কখনও জরুরি হয়ে পড়ে। এ ব্যাপারে ফিকাহবিদদের বক্তব্য হলো- নামাজ ও আল্লাহর পথে ব্যয়ের বিষয়টি যদি ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদা আমল হয়, তাহলে তা প্রকাশ্যে করা উত্তম। নফল নামাজ ও নফল দান গোপনে করা উত্তম।

উল্লেখিত ৩ গুণের প্রতিদানের বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ کِتٰبَ اللّٰهِ وَ اَقَامُوا الصَّلٰوۃَ وَ اَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰهُمۡ سِرًّا وَّ عَلَانِیَۃً یَّرۡجُوۡنَ تِجَارَۃً لَّنۡ تَبُوۡرَ لِیُوَفِّیَهُمۡ اُجُوۡرَهُمۡ وَ یَزِیۡدَهُمۡ مِّنۡ فَضۡلِهٖ ؕ اِنَّهٗ غَفُوۡرٌ شَکُوۡرٌ ‘যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করতে পারে যা কখনও লোকসান হবে না। তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণমাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। তিনি অতি ক্ষমাশীল, (ভালো কাজের) বড়ই মর্যাদাদানকারী। (সুরা ফাতির: ২৯- ৩০)

Manual4 Ad Code

অতএব, প্রমাণিত যে- কোরআন তেলাওয়াত, নামাজ আদায়, প্রয়োজনমতো দান-সদকা- এই তিন গুণের বিকল্প নেই, লোকসানের কোনো আশঙ্কা নেই। স্বয়ং আল্লাহ তাআলাই এর প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত তিন গুণ অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code