শিরোনাম
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী এমপি নাসের রহমান কে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে চরম হিমশিম খেতে হবে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ বিজয়ী সিলেট বিভাগের ১৯ আসনে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন বিএনপির সন্ত্রাসী পাপ্পু, উজ্জল, চন্দন এর কর্মকাণ্ড পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত আসুন সবাই মিলে পরিবর্তন করি, এগারো দলীয় নির্বাচনী ঐক্য কে বিজয়ী করি, দেশে উঠুক নতুন সূর্য কাস্টমস ক্লিয়ারেন্স থাকা সত্যেও সৈয়দপুরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে শেষ হলো ৭দিনব্যাপি উন্নয়ন মেলা

আহসান হাবীব / ৫০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

শেষ হলো সাতদিনব্যাপী চাষীরহাট উন্নয়ন মেলা পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসবের। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ব্যবসায়ী আর দূর-দূরান্ত থেকে আসা সকল শ্রেণি-পেশার মানুষের এই মিলন মেলা।
২৬ শে জানুয়ারি শুরু হয়ে গতকাল ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই মেলা। গতকাল শুক্রবার বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে চাষীরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম।

Manual3 Ad Code

সমাপনী অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাষীরহাট উন্নয়ন প্রকল্পের স্বপ্নদ্রষ্টা,  চাষীরহাট উন্নয়ন মেলার রূপকার, এলাকার কৃতি সন্তান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। চাষীরহাট উন্নয়ন মেলার আয়োজক কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া মেম্বার, মেহরাব হোসেন ভুট্টু, শাহাদাত হোসেন রাসেল, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন মিডিয়াপার্সন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

এসময় অতিথিরা মেলা পরিদর্শন করেন। সুলভ মূল্যে চাষীরহাট উন্নয়ন প্রকল্পের নিজস্ব পণ্য সামগ্রীর মান ও চাহিদা তাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। পরিদর্শনকালে তারা ঘুরে ঘুরে পিঠা-পায়েশ চেখে দেখেন। মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তারা। এমন সুশৃঙ্খল পরিবেশে নিরাপত্তাবলয়ে এমন একটি মেলার আয়োজন দেখে তারা মুগ্ধ হন। দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বাড়াতে এরকম মেলার বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। সাতদিনব্যাপী এই মেলায় চুরি, ছিনতাই, ইভটিজিং কিংবা মারামারির মতো একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি যা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন পরিদর্শকরা। প্রতিবছরই এই মেলার আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান তারা। সুস্থ সংস্কৃতির চর্চাকে বেগবান করতে মানুষকে অশ্লীলতাবিমুখ করতে মেলায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। মাটি শিল্পীগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মেলায় হামদ নাত, গজল, দেশেরগান, জারি গান, সামাজিক জনসচেতনতামূলক নাটিকা, কবিতা আবৃত্তিসহ ছিল নানা আয়োজন।  ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গতবছর মেলা হয়েছিল তিন দিনব্যাপী। এবছর কর্তৃপক্ষ সাত দিনব্যাপী মেলার আয়োজন করেছেন। গতবারের তুলনায় এবছর বেচা-কেনা অনেক বেশি হয়েছে।

এবছর ক্রেতা ও দর্শনার্থীর ভীড়ও বেশি ছিল। কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানান, এখানকার পণ্য মানসম্মত এবং মূল্যও হাতের নাগালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code