শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রম আদালতে মামলা চলাবস্থায় শেভরনের কর্মীদের টার্মিনেশন আদেশ হাইকোর্টে স্থগিত

সিলেট প্রতিনিধি / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual1 Ad Code

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): ঢাকার শ্রম আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বহুজাতিক গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশের যে সকল শ্রমিক-কর্মচারীকে গত বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত টার্মিনেশন করা হয়েছিল সে টার্মিনেশন আদেশকে স্থগিত করেছে হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত পৃথক রিট পিটিশনের শুনানি নিয়ে এ আদেশ দেয়।
এ সংক্রান্ত রিট পিটিশনের পক্ষে আইনজীবী ড. উত্তম কুমার দাস বাসসকে আজ এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিকদের আনা রিটের পরিপ্রেক্ষিতে টার্মিনেশন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি রুল জারি করেছে আদালত। ওই শ্রমিকদের চাকুরিতে পুনর্বহালেরও আদেশ দেয়া হয়েছে।
রিট দায়েরকারী শ্রমিক-কর্মচারীরা শেভরনের অধীনে দীর্ঘ প্রায় দেড় থেকে দুই যুগ ধরে কাজ করছেন। শেভরনের পূর্বসূরী অক্সিডেন্টাল বাংলাদেশ ও ইউনিকোল বাংলাদেশের আমলে চাকরিতে যোগদান করেন তারা। দীর্ঘদিন যাবত চাকরিতে বহাল থাকলেও তাদেরকে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেয়া হয়নি। অধিকার ফিরে পেতে তারা শ্রম আদালতে মামলা দায়ের করেছেন। রিট পিটিশনারদের একজন মোঃ আতিয়ার রহমান বলেন, শ্রম আদালতে তাদের মামলা চলমান অবস্থায় তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে তিনিসহ ১২০ জন শ্রমিক কর্মচারী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code