শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে স্থানীয় সরকার দিবস পালিত 

আল মামুন খান / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

Manual7 Ad Code

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এছাড়াও বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের এক যুগের ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অনুকূলে বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে, যা একটি বিরাট মাইলফলক। তিনি আরও বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে জাতির পিতার প্রদর্শিত পথে দেশের উন্নয়নে মনোনিবেশ করে। আওয়ামী লীগ সরকার প্রথম ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও গণমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে জেলা পরিষদ আইন ২০০০ প্রণয়ন করে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে অধিকতর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code