শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“দোয়ারাবাজারে রাজনীতি যে পরিবারের জন্য অভিশাপ বয়ে এনেছে”

সিলেট নিউজ ডেস্ক / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

সুনামগঞ্জ (দোয়ারাবাজার প্রতিনিধি)ঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চারওয়াদ্দারী গ্রামের বাসিন্দা দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাকারিয়া। রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে উঠার সুবাদে ছাত্র রাজনীতিতে অল্প বয়সেই সক্রিয় হন। মেধা ও নেতৃত্বের ভূমিকার ফলস্বরূপ সর্বশেষ দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পান। দায়িত্ব পাওয়ার পর থেকে সরকার বিরোধী সকল আন্দোলনে আরো সক্রিয় হন যার ফলে ক্ষমতাসীন স্হানীয় আওয়ামী লীগের লোকদের চক্ষুশুল হয়ে যান সৈয়দ জাকারিয়া। সরকার দলীয় ক্যাডারদের দ্বারা বিভিন্ন জায়গায় কয়েকবার হামলা ও হেনস্তার শিকার হন তিনি ও তার বড় ভাই যুবদল কর্মী সৈয়দ নেওয়াজ শরীফ। সন্তানদের সাথে এহেন আচরণের ফলে ছাত্রদল নেতা জাকারিয়ার অসুস্থ বাবা শারীরিক ও মানসিকভাবে আরো ভেঙে পড়েন। বাবার অসুস্থতা ও পরিবারের আর্থিক টানাপোড়নের জন্য পরিবারকে সাপোর্ট দিতে মেধাবী ছাত্রনেতা জাকারিয়া বাংলাদেশ আনসার ও বিডিপি’র নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর স্হানীয় আওয়ামী লীগ নেতাদের কূটকৌশলে তাকে হঠাৎ করে কোনো কারণ ও নোটিশ ছাড়াই চাকুরীচ্যুত করা হয়। নিপীড়ন-নির্যাতনের ভয়ে জাকারিয়া ইংল্যান্ড চলে যান। রাজনৈতিক পরিচয়ের কারণে ইংল্যান্ড গিয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে থাকেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিপক্ষে জনমত গঠনের জন্য লেখালেখি করেন যার কারণে সরকার দলীয় ক্যাডাররা প্রতিনিয়ত তাঁর পরিবারের লোকদের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। সরেজমিন গিয়ে এ বিষয়ে আমাদের প্রতিবেদক জাকারিয়ার পরিবারের লোকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার বাবা খুব মনোকষ্ট নিয়ে বলেন “আমার ছেলের রাজনীতি তার সুন্দর ভবিষ্যতের জন্য অভিশাপ হয়েছে, আমরাও এই অভিশাপ থেকে মুক্তি পাই নি, প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছি এটা। আল্লাহ আমাদের সহায়”।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code