ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,যাত্রীবাহী সিলেটগামী বাসটি বরুণা মাদ্রাসা গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রীদের তেমন আহতের কোনো ঘটনা ঘটেনি। আহত একজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর সজীব চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রত্যক্ষদর্শীরা জানান আহতের তেমন কোনো ঘটনা ঘটেনি এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।