শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে শতাধিক ঘর বাড়ী ক্ষতিগ্রস্ত

মামুন মুনশী / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

Manual7 Ad Code

মামুন মুন্সি,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

ব্যাপক শিলা বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ১২টি গ্রামের সহস্রাধিক টিনের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (৫ মে)বিকালে শিলাবৃষ্টির সময় এ ক্ষয়ক্ষতি হয়।

Manual4 Ad Code

গ্রামগুলোর মধ্যে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা,চৌধুরী পাড়া,মৌলারপাড়, কলোনি, নতুন বাশতলা, ঝুমগাও, পেকপাড়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলোনি গ্রামের মাহমুদ আলী বলেন, শিলা পড়ে টিনের চালে অসংখ্য বড় বড় ছিদ্র হয়ে গেছে।
বৃষ্টির সঙ্গে বড় বড় (তিন থেকে চারশ গ্রাম ওজন) শিলাও পড়তে থাকে। অনেকের ঘরের ভেতরের মালামাল নষ্ট হয়েছে।

Manual7 Ad Code

বাশতলা গ্রামের প্রবীণ কৃষক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া (৮০) বলেন, আমার বয়সে কোনদিন এতো বড় শিলা দেখিনি। পাথরের আকারের মতো এক একটা শিলা।

হকনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার ভুইয়া বলেন, টিন দিয়ে তৈরি বাজারের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে মালামাল ভিজে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে।

বাংলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া ও ধন মিয়া বলেন, শিলা বৃষ্টিতে বাশতলা অঞ্চলের যেসব বসত ঘর টিন দিয়ে তৈরি ছিল তার অধিকাংশ শিলা পড়ে ছিদ্র হয়ে গেছে। ঘরের ভেতর থেকে এখন আকাশ দেখা যাচ্ছে। ওইসব ঘর একেবারেই বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, বাশতলা অঞ্চলে রবিবারের শিলা বৃষ্টিতে প্রায় সহস্রাধিক টিনের তৈরি স্থাপনার চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যা বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। আকষ্মিক এ শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে এখানকার নিন্ম আয়ের মানুষ।
মোঃ মামুন
দোয়ারাবাজার সুনামগঞ্জ।
মোবাঃ 01889458207

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code