শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চেয়ারম্যান নির্বাচিত হয়েই কামাল খসরুর বাসভবনে লিয়াকত আলী

Coder Boss / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Manual5 Ad Code

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:

Manual5 Ad Code

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর সাথে প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।

 

এদিকে বুধবার ( ২২শে মে) নির্বাচিত হওয়ার পরে দিন রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরু ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বাড়ীতে ছুটে আসেন নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী।

বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় তিনি সর্বপ্রথম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর দরবস্ত বাসভবনে আসেন। এ সময় তারা কুশল বিনিময় সহ একে অপরকে বুকে জড়িয়ে ধরেন ও মিষ্টিমুখ করান। এ সময় তারা কিছু সময় সেখানে অবস্থান করেন। আলাপকালে এম লিয়াকত আলি রোটারিয়ার খসরুর নিকট দোয়া কামনা করেন এবং জৈন্তাপুরের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন। এ সময় রোটারিয়ান খসরু নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলিকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।

পরে দুপুর ২:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের শ্রীখেলস্হ বাসভবনে আসেন এম লিয়াকত আলি। এ সময় উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সহচর দুজন একসাথে আলিঙ্গন করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলি সামনের দিনগুলোতে জৈন্তাপুরবাসীর উন্নয়নের অংশীদার হতে কামাল আহমেদের নিকট থেকে সব ধরণের সহযোগিতা কামনা করেন।

 

Manual8 Ad Code

নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলি রোটারিয়ান খসরু ও কামাল আহমেদের সাথে আলিঙ্গনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ভাইরাল হয় জৈন্তাপুরবাসীর নিকট। অনেকে তাদের মিষ্টিমুখ, করমর্দণ ও আলিঙ্গনের ছবি ফেইসবুকে প্রকাশ করে ইতিবাচক স্ট্যাটাস দিতে দেখা গেছে।

Manual6 Ad Code

 

এ সময় অনেকে মন্তব্য করেন, ” এটাই জৈন্তাপুরের প্রকৃত চিত্র” ” জৈন্তাপুরের রাজনৈতিক সৌন্দর্য ” ” দিনশেষে জৈন্তাপুরবাসী সবাই এক” ” জৈন্তাপুরের রাজনৈতিক ঐক্য টিকে থাকুক যুগের পর যুগ” ইত্যাদি।

 

উল্লেখ্য গতকাল মঙ্গলবার ২য় ধাপে জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে এম লিয়াকত আলি, ভাইস চেয়ারম্যান পদে শাহাদ উদ্দিন সাদ্দাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুনারা বেগম নির্বাচিত হন।

 

চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে গত ৭ই মে বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদ নির্বাচন থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সরে দাঁড়ালে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আনারস প্রতীকের প্রার্থী এম লিয়াকত আলি ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থী রোটারিয়ান আবদুল গফফার চৌধুরী খসরুর মধ্যে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code