শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতির শ্রেষ্ঠ তিন অভিভাবক যাদের শুণ্যতা আজও অনুভব করে এ জাতি, হাফিজ মাছুম আহমদ দুধরচকী

হাফিজ মাছুম আহমদ দুধরচকী / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

১.হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব রাহিমাহুল্লাহ (১৯১৩-২০০৮)-

বিশ্ব নন্দিত আলেমে দিন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব রাহিমাহুল্লাহ একজন যুগশ্রেষ্ট আলেম,বুযুর্গ ও পীর সাহেব ছিলেন। ইসলামী শিক্ষা বিস্তারে তার অবদান সবার শীর্ষে ছিলো, দেশ-বিদেশে তাঁর হাতে গড়া প্রতিষ্টানের সংখ্যা প্রায় দুই শতাধিকের উপরে। ইলমে তরিকত, ইলমে হাদীস, ইলমে কিরাতের খেদমতে তিঁনি ছিলেন এ যুগের একজন শ্রেষ্ট নায়েবে রাসুল। দেশ- বিদেশে তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান রয়েছেন। তিঁনি একাধারে একজন প্রতিথযশা শায়খুল হাদীস, শায়খুত তাফসীর ও শায়খুল কুররা ছিলেন।দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, লতিফিয়া কারী সোসাইটি, আনজুমানে আল ইসলাহ, তালামিযে ইসলামিয়া, আনজুমানে মাদারিসে আরাবিয়া, জমিয়তুল মুদাররিসিন,লতিফিয়া এতিমখানা সহ অসংখ্য প্রতিষ্টানের জনক ছিলেন তিঁনি। বাংলাদেশের সকল আন্দোলন -সংগ্রামের সিংহ পুরুষ ছিলেন। আরবী ইউনিভার্সিটি প্রতিষ্টার সফল রুপকার ছিলেন শতাব্দির শ্রেষ্ঠতম ইসলামি চিন্তাবিদ -আল্লামা ফুলতলী ছাহেব রহ:। আল্লামা ফুলতলী ছাহেব রাহিমাহুল্লাহ এর সবচেয়ে বড় কারামত হচ্ছে তাঁর সকল সাহেবজাদা এবং নাতিরা দেশ-বিদেশের খ্যাতিমান যোগ্য আলেম এবং সুপ্রতিষ্ঠিত।

২.খতিব আল্লামা উবায়দুল হক রহ: (১৯২৮-২০০৭)-

জকিগঞ্জের আলোকিত সন্তান খতিব মাওলানা উবায়দুল হক রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত মুহাদ্দিস, মুফাসসির ও ইসলামী শিক্ষাবীদ ছিলেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দীর্ঘ সময়ের খতীব (১৯৮৪-২০০৭) ও ঢাকা আলিয়া মাদরাসার হেড মাওলানা ছিলেন তিনি। এদেশের আপামর ইসলামপ্রিয় জনতার একজন সম্মানিত অভিভাবক ছিলেন। ইসলামী রাজনীতি ও ধর্মীয় ফেরকাবাজীর উর্ধে ছিলো তাঁর অবস্থান। বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং বহু উচ্চ মানসম্পন্ন ইসলামী গ্রন্থাবলীর রচয়িতা ও সংকলক ছিলেন তিনি। তাঁর মতো একজন উম্মাহ প্রেমিক অভিভাবক আজ আমাদের জাতীয় জীবনে খুবই প্রয়োজন ছিলো। তিঁনি এদেশের ইসলামী দলের ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদদের একজন অভিভাবক ছিলেন।

Manual2 Ad Code

৩.মাওলানা এম এ মান্নান রহ: (১৯৩৫-২০০৬)-

Manual6 Ad Code

মাওলানা এম এ মান্নান এক কালজয়ী পুরুষেরই নাম। দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠতা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের রূপকার, মসজিদে গাউসুল আযম ও জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্সের স্থপতি, অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠানের অভিভাবক, সাবেক ধর্ম ও ত্রাণমন্ত্রী, এমপি আলহাজ মাওলানা এম এ মান্নান রহ: এক মহান কর্মবীর, এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন।আলিয়া মাদরাসা শিক্ষার উন্নয়নে তার ভূমিকা ছিলো সবার শীর্ষে।তারই আন্তরিক প্রচেষ্টার বিনিময়ে এদেশের আলিয়া মাদরাসা সমূহ সরকারী সুযোগ-সুবিধা লাভে ধন্য হয়েছে। তিনি বাংলাদেশের অভিভাবক পর্যায়ের শীর্ষ আলেম, রাজনীতিবিদ,গবেষক ও সম্পাদক ছিলেন।

আল্লাহ তায়ালা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

(বি: দ্রষ্টব্য – এই ছবিটি ইরাকের উপর মার্কিন হামলার প্রতিবাদে সিলেট আলিয়া মাঠে আল্লামা ফুলতলী ছাহেব রহ: এর ডাকে ঐতিহাসিক মহাসমাবেশ এর প্রদত্ত ছবি-২০০১) আমার সৌভাগ্য ছিল সেদিন সামনে বসেই তাদের বক্তব্য শুনেছিলাম, যা আজো মনে পড়ে আমার।

Manual3 Ad Code

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code