ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে এসএসসি- ৯১ ব্যাচের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) রাত ৯টায় শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ডতাজ রেস্টুরেন্টে দুই কৃতি শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় । সংবর্ধিত দুই কৃতি শিক্ষার্থী হলো এসএসসি – ৯১ ব্যাচ শ্রীমঙ্গল এর বন্ধু অসীম পাল শ্যামল এর ছেলে অভিষেক পাল ও মিটন দেব এর ছেলে মিথিলেশ দেব।
জিপিএ-৫ পাওয়া দুই কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এডমিন রাজু বিশ্বাস বলেন, তোমাদের মতো স্বপ্নচারী প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিকরূপে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে এসএসসি -৯১ ব্যাচ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমাজ দেশ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
এডমিন বিশ্বজিৎ রায় লিটন কৃতি শিক্ষার্থীদের বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার হলো আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্যের পালে হাওয়া দিয়ে আজকের এই আয়োজন। আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা আকাশ সমান স্বপ্ন দেখতে পারে, তাই তাদের এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন মিটন দেব।
এই সময় জিপিএ-৫ পাওয়া কৃতি দুই শিক্ষার্থী অভিষেক পাল ও মিথিলেশ দেব তাদের সাফল্যের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে।
এসময় উপস্থিত ছিলেন সুদর্শন শীল, রিপন দাশ, ঝলক দত্ত, সুমন সরকার, বিশ্বজিৎ রায় লিটন, রাজু বিশ্বাস, সুজিত অধিকারী, মিটন দেব,গোলাম মোস্তফা, বিমল দেব, অসীম পাল শ্যামল ও তপন রায়।