শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকা মাকড় মুক্ত নাগামরিচের উৎপাদন ও রপ্তানি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত ২৫ জুন সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতা ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বানিজ্য মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইরফান শাহ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের উপদেষ্টা ডঃ মনজুরুল ইসলাম।

Manual1 Ad Code

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমেদ।

কর্মশালায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নাগামরিচ চাষিরা অংশ গ্রহন করেন। এসময় বক্তারা জৈন্তাপুরের অন্যতম রপ্তানিযোগ্য ফসল নাগামরিচ চাষ,পরিচর্যা, রোগবালাই নিরাময় সহ উৎপাদন পরবর্তী বিদেশে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ডিএই মাঠ পর্যায়ে কর্মকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ ও ধারণা প্রদান করেন।

Manual5 Ad Code

কর্মশালায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর, অরুনাংশ দাস, সোয়েব আহমেদ সাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, সানজিদা ইশরাত, সালেহ আহমেদ ও মামুন আহমেদ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code